একটু পড়ে দেখুন

প্যারাডক্সিক্যাল সাজিদ

৳ 225

📖 একটু পড়ে দেখুন
×

প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের ফ্ল্যাপের লেখা

‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ বইয়ের ফ্ল্যাপের লেখা কথা বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়? বিশ্বাসী প্রাণের সুর কতটা অনুপম হতে পারে? বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসী কে কতটা মায়াবী স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেওয়া যায়? যুক্তিই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি? এসবের উত্তর মিলতে পারে।


প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের সূচিপত্র

  • একজন অবিশ্বাসীর বিশ্বাস / ১১

  • ‘তাকদীর বনাম স্বাধীন ইচ্ছা’- স্রষ্টা কি এখানে বিতর্কিত? / ১৭

  • স্রষ্টা খারাপ কাজের দায় নেন না কেন? / ২৬

  • শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব / ৩২

  • তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। সত্যিই কি তাই? / ৪০

  • মুশরিকদের যেখানেই পাও, হত্যা করো / ৪৭

  • স্রষ্টাকে কে সৃষ্টি করলো? / ৫৩

  • একটি সাম্প্রদায়িক আয়াত এবং… / ৬১

  • কুরআন কি সূর্যকে পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে? / ৬৬

  • মুসলমানদের কোরবানি ঈদ এবং একজন মাতব্বরের অযাচিত মাতব্বরি / ৭৩

  • কুরআন কি মুহাম্মদ (সাঃ) এর বানানো গ্রন্থ? / ৮২

  • রিলেটিভিটির গল্প / ৯১

  • A Letter to David-Jesus wasn’t myth and he existed… / ৯৯

  • কুরআন, আকাশ, ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার / ১০৯

  • আয়েশা (রাঃ) ও মুহাম্মদ (সাঃ) এর বিয়ে এবং কথিত নাস্তিকদের কানাঘুষা / ১১৫

  • কুরআন কি মুহাম্মদ (সাঃ) এর নিজের কথা? / ১২৪

  • স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন? / ১৩০

  • কুরআন মতে পৃথিবী কি সমতল না গোলাকার? / ১৩৬

  • একটি ডিএনএ’র জবানবন্দী / ১৪৫

  • কুরআনে বিজ্ঞান- কাকতালীয় না বাস্তবতা? / ১৫৫

  • স্রষ্টা কি এমন কিছু বানাতে পারবে, যেটা স্রষ্টা নিজেই তুলতে পারবে না? / ১৬২

  • ভেল্কিবাজির সাতকাহন / ১৭০


‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ বইয়ের প্রকাশকের কথা

সভ্যতার শুরু থেকেই সত্য ও মিথ্যার ধারাবাহিক লড়াই। মানবতার সমাধান ইসলাম বরাবরই জাহেলিয়াতের ধারক-বাহকদের অপপ্রচার ও বিদ্বেষ মোকাবেলা করে আসছে। আধুনিক সভ্যতার এই সময়ে দাঁড়িয়েও সেই ধারা অব্যাহত আছে। সোশ্যাল মিডিয়া ক্রমবর্ধমান পরিসরকে সন্দেহের বীজ বপন করছে। সন্দেহ থেকে সংশয়, সংশয় থেকে অবিশ্বাস। এভাবে এক অবিশ্বাসী প্রজন্মের গোড়াপত্তন হচ্ছে কিবোর্ডে। বিশ্বাসীদের সুশৃঙ্খল চিন্তার দুনিয়ায় কিছু কিছু তরুণ-যুবা বিভ্রান্ত হচ্ছে। রক্তাক্ত হচ্ছে মুসলিম মিল্লাত। অবিশ্বাসীদের আপাত চমকপ্রদ প্রশ্ন ও চ্যালেঞ্জের মোকাবেলায় হিমশিম অবস্থা। জাহেলিয়াতের চ্যালেঞ্জ যেখানে, সেখানেই বিশ্বাসী প্রাণের যৌক্তিক লড়াই। এমনই এক বিশ্বাসী তরুণ আরিফ আজাদ। অনলাইন দুনিয়ায় অবিশ্বাসীদের উত্থাপিত প্রশ্নের সাবলীল উত্তর দিয়ে অজস্র মানুষের প্রিয়ভাজন হয়েছেন। একজন তরুণ এত চমৎকার ও যৌক্তিক ভাষায় ইসলামবিরোধীদের জবাব দিতে পারেন, ভাবতেই আশাবাদী মন জানান দেয়— আগামী দিন শুধু সম্ভাবনার। “প্যারাডক্সিক্যাল সাজিদ” বইটিতে গল্প ও সাহিত্যরস দিয়ে অবিশ্বাসীদের নানান প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের বাস্তব দুনিয়ায়ও থাকা উচিত। নাস্তিক্যবাদ ও ইসলামদ্রোহীদের অপপ্রচারের জবাবে অনেকেই লিখছেন, বলছেন। এই বইটি সেসব জবাবের ভিত্তিকে আরো মজবুত করবে। আমার বিশ্বাস বইটি তরুণ প্রজন্মের মনোজগতে এক তুমুল আলোড়ন তুলবে। আশা করি বইটি পড়ে অবিশ্বাসীরাও নির্মোহভাবে ইসলাম নিয়ে চিন্তা করবেন। গার্ডিয়ান পাবলিকেশনস এই অসাধারণ বইটি প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত। সোশ্যাল মিডিয়ায় লেখাগুলোকে পাণ্ডুলিপি আকারে পাঠকদের হাতে তুলে দেয়ার কাজটা অনেক চ্যালেঞ্জের। বইটিকে যথাসম্ভব সুন্দর ও নিখুঁত করতে আন্তরিকতা ও পরিশ্রমের কোন ত্রুটি ছিল না। সম্মানিত পাঠকবৃন্দ আমাদের যোগ্যতা ও সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে ত্রুটি-বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে বিশ্বাস করছি। লেখকের স্বকীয়তা এবং ভাষার বৈচিত্র্য বিবেচনায় প্রয়োজনে ইংরেজী শব্দও উল্লেখ করা হয়েছে।

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “প্যারাডক্সিক্যাল সাজিদ”

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো বই দেখুন